সাইবার হুমকী মোকাবেলা দক্ষতা অর্জনের তাগিদ
কেবল প্রযুক্তি সংযোজনই নয়, সাইবার ক্ষতি এড়াতে প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের মাধ্যমে আগাম ঝুঁকি সনাক্তের প্রতি গুরুত্বারোপ করেছেন খাত সংশ্লিষ্টরা।
আর্থিক খাতে সাইবার আক্রমণ মোকাবেলায় সচেতনতা নিয়ে সিটিও ফোরাম বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত “আর্থিক খাতে নিত্য নতুন সাইবার আক্রমন প্রতিরোধ” শীর্ষক অনলাইন আলোচনায় উঠে আসে এ ধরণের নানা পারমর্শ।
ফোরাম সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি মোকাবেলায় প্রশিক্ষণ কর্মসূচি গ্রহনের আবশ্যিকতা এবং একই সাথে প্রতিনিয়ত নিজ প্রতিষ্ঠানে ঝুঁকি খুজে বের করতে নানা পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শনিবার বিকালে তপন কান্তি সরকারের সভাপতিত্বে সংগঠনের সহ সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের কার্য নীর্বাহী পরিচালক জাকির হাসান বলেন, সাইবার সিকিউরিটি তে থ্রেট আসলে তখন কোনো পদক্ষেপ কাজে লাগে না, আগের থেকে কোনো ব্যাবস্থা বা প্রস্তুতি গ্রহন না করলে বড় ক্ষতির আশংকা রয়েছে।
রবি অজিয়াটার ক্লাউড স্পেশালিস্ট মোহাম্মদ আসিফের সঞ্চালনায় সভায় সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার বলেন, সাইবার সিকিউরিটি মোকাবেলার ক্ষেত্রে নিজেদের কে সক্ষম করে তোলার কোনো বিকল্প নেই, এর জন্য প্রতিষ্ঠান গুলো নিজদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালু করেতে পারে, এসময় তিনি বলেন যদি প্রতিষ্ঠান গুলো চায় তবে সিটিও ফোরাম তার যে অত্যাধুনিক ল্যাব ও রিসোর্স পার্সন রয়েছে তার মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসুচি চালাতে সহায়তা করতে পারে। এ সময় তিনি প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে সাইবার সিকিউরিটির বিভিন্ন ভালনারাবিলিটি ও সাইবার আক্রমণ মোকাবেলায় কতগুলো জরুরী পদক্ষেপ তুলে ধরেন।
আলোচনায় অংশ নিয়ে সিটিও ফোরামের মহাসচিব এবং পূবালী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আলী সাম্প্রতি কালের সাইবার থ্রেট মোকাবেলায় সরকার এবং বাংলাদেশের ব্যাংক গুলো থেকে যে ব্যাবস্থা গুলো নেয়া হয়েছে এবং অন্যান্য ব্যাংক গুলোর দ্রুত পদক্ষেপ নেয়ায় যে বড় ক্ষতি এড়ানো গেছে তার জন্য ধন্যবাদ প্রদান করেন, তার সাথে একমত প্রকাশ করে ইসলামি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিটিও ফোরামের সহ-সাধারন সম্পাদক তাহের আহমেদ চৌধুরী বলেন প্রতিটি লেয়ারে সিকিউরিটি দেয়া না গেলে সম্পূর্ন ব্যাবস্থাই ভালনারেবল থেকে যাবে।
আলোচ্য বিষয়ে সিটিও ফোরামের সহ সাধারন সম্পাদক এবং ইউসিবিএল ব্যাংক এর ডিএমডি জনাব আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষয় এবং জনতা ব্যাংকের ডিজিএম নুরুল ইসলাম মজুমদার, কার্যনীর্বাহি সদস্য এবং লংকা বাংলা সিকিউরিটিস এর পরিচালক এবং সিটিও মুইনুল ইসলাম, কার্যনীর্বাহি সদস্য এবং বাংলালিংক এর আই টি ডিরেক্টর সোহাইল রেজা, ট্রাস্ট ব্যাংকের সিটিও এবং ফোরামের ফেলো সদস্য জনাবা ভেদুরা মাহবুব সহ সকল কার্যনীর্বাহি সদস্য বৃন্দ ও অন্যান্য সদস্য গন ভার্চুয়ালি উপস্থিত থেকে অংশ গ্রহন করেন।
ভার্চুয়াল এই আয়োজনটিতে সরাসরি জুমের মাধ্যমে প্রায় ১০০ জন প্রযুক্তিবিদ উপস্থিত ছিলেন।